প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি আমার স্মৃতিকুঞ্জে বিশাল দিগন্ত বরাবর মাঝেমাঝে হেঁটে গেলেই তোমার কর্তব্য সেরে যায় |
আমার কর্তব্য শুরু হয় ভোররাতে খালি স্টেশনের পাশে নর্দমায় গচ্ছিত ঘৃণা কুড়িয়ে …
তারপর সেই ঘৃণা দিয়ে ফানুস বানিয়ে ধীরে ধীরে ছড়িয়ে দেই সে ঘৃণা আকাশে বাতাসে ,
স্মৃতিপটে কিছু হেয়ালি খেয়াল জমে বুকে চিনচিন ব্যথার বিনিময়ে |
তবু ভালো অন্তত : বেঁচে থাকি না মরে যাওয়ার এক দুর্দম লড়াইয়ে |
আমার বেঁচে থাকার ঘৃণা তোমার মেকাপ বক্সে রং বাড়ায় ,হয়ে উঠো মেকি সুন্দরী,
মিছে প্রতিশ্রুতি আর ছলছাতুরীর ভিড়ে ফিঁকে লাগে তোমার রংচঙা মুখ …
আমি ছেঁড়া কাপড়ে শেষে অবজ্ঞা ধার করে নেই ।
যাই হোক্ তোমার অবজ্ঞাখানিও কম কিসের…
তবুও তো তুমি জীবনের প্রথম প্রেমিকা |
তুমি ঘর বাঁধো, আমার স্বপ্ন ভাঙে,
আমি একা নেশায় বুঁদ, তুমি তখন প্রিয়ের সঙ্গে…
তোমার বৈশাখী বিকেল, বর্ষাস্নাত রাত, শারদ প্রাতকাল, হৈমন্তী দুপুর, শীতের কনকনে সন্ধ্যে, বসন্তের আবেগ সব বেঁচে থাকে…
আমি বাঁচি সেই স্মৃতি আর স্মৃতিভ্রমের মাঝামাঝি উদ্ভট রোজনামচায় ।

0

Publication author

0
কবি প্রসেনজিৎ রায়ের জন্ম ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে | কবি শ্রীযুক্ত প্রাণেশ রায় ও শ্রীমতি চঞ্চলা রায়ের একমাত্র পুত্র | কবির স্ত্রী বর্ণালী দে | কবি ত্রিপুরা আরক্ষা বিভাগের আধিকারিক | কবি মূলত বাংলা ও ইংরেজীতে কবিতা লিখেন | বাংলায় গল্প ও নাটকও লিখেছেন
Comments: 0Publics: 9Registration: 18-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।