বসন্তকাল – শাহ্ আলম আল মুজাহিদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এসেছে ফাগুন,
লেগেছে আগুন,
জেগেছে নতুন আশা।

পুষ্প রঙিন,
পুলকিত সুদিন,
কবিরা পেয়েছে ভাষা।

কুহু কুহু তানে
শিশুদের প্রাণে
জেগেছে নতুন জোয়ার।

আজ ফাগুনে,
নতুন দিনে
হৃদয় করেছি উজার।

বসন্তের আমেজে
দিগ্বিদিক সাজে,
পাখিরা গাহে গান।

ফসলের সাজে
কৃষাণ সাজে,
ভরে যায় মন—প্রাণ।

কচি কিশলয়
যেন উঁকি দেয়
গাছের ডালে ডালে।

মৌমাছি তাই
গুণগান গায়
ছন্দে মাতানো
তালে।

শিমুলের ডালে
লাল লাল ফুলে
শকুনেরা হেঁকে ভিড়ে।

মাঝি ছেঁড়া পালে
গান গেয়ে চলে
উদাস হাওয়ার তরে।

কচি সোনালতি,
ঝর্নার গতি
এক হয়ে যায় মিশে।

আঁধার রাত্রি,
জোনাক–বাতি
জ্যোতি ছড়ায় এসে।

ঝিঁঝিঁর তানে,
কমল বনে
দিব্যাঙ্গনা হাসে।

সাঁঝ গগনে
রঙ ছড়ানো
নব বধুর বেশে।

কিচির–মিচির তানে,
কাটালের ঘ্রাণে
মাট–ঘাট হয়েছে সওয়ার।

আজ ফাগুনে,
নতুন দিনে
হৃদয় করেছি উজার।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।