পরিবর্তন চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নারী হয়ে জন্ম তোমার
বাঁধাবদ্ধ জীবন তোমার,
সংস্কারের শ্রীঘরে তুমি
বিকল্পে অলক্ষ্মী তুমি।

লক্ষ্মী হবে সবার কাছে
সবার মতো চলার মাঝে,
আত্মসম্মান গেছে চলে
দাসত্বময় জীবনকালে।

এই জীবনের সমাপ্তি চাই
একটু এবার বদল চাই,
কুয়ো না এবার আকাশ চাই
প্রশ্ন এবার উঠছে তাই।

প্রশ্নকে সব তুচ্ছ করে
সামনে চলো তেজের জোরে,
বাঁচো এবার সম্মান সনে
দাসী জীবন ত্যাগ করে।

-শুভজিৎ মাইতি

0

Publication author

0
শুভজিৎ মাইতি
বসবাস - দূর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলার ছাত্র।
লেখালেখি ও চিত্রাঙ্কনে বিশেষ আকর্ষণ।
কবিতা লেখার জন্য পশ্চিম বর্ধমান জেলাস্তরের প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারী।
বাঙালি লেখক সংসদ থেকে বঙ্কিম চন্দ্র স্মৃতি সন্মান ২০২২ প্রাপক।
Comments: 0Publics: 2Registration: 11-03-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।