বুড়ো শিবের মেলা – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বোম ভোলে বোম বল যে সবে
উঠলো পূবে বেলা,,
আসবি নাকি দেখতে তোরা
বুড়ো শিবের মেলা।

হয় যে হেথা বিরাট মেলা
চৈত্র মাসের শেষে
শিব ঠাকুরের মূর্তি হেথা
নারায়ণের বেসে ।

আসবি নাকি দেখতে মেলা
বল না সবে বল,
ঢালবি এসে বাবার মাথায়
তোরা সবে জল।

চারটি দিনের জন্য বাবা
থাকবে এসে হেথা ,
শিবের কৃপায় ঘুচবে সবার
সকল দুক্ষ ব্যথা

মন্দিরে তে জাগ্রত শিব
শঙ্কর নাথ ভোলা,
দেখবি যদি আয় যে ছুটে
বুড়ো শিবের মেলা।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted