বেহিসাবি চাওয়া-পাওয়া

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রচিতে চেয়েছি যে প্রেমের কবিতা
হয়েছে তা বিষাদে ভরা,
কালের খাতাতে গাঁথিয়া দিয়াছি
হৃদয়ে রহিলো ধরা।

সুরের আবেশে গাহিতে চেয়েছি
সুমধুর কতো গান,
কথাগুলি কবে হারায়ে গিয়াছে
অলিখিত অনুদান।

ভাবের খেয়াতে ভাসিতে চেয়েছি
লীলায়িত কোন ক্ষণে,
স্নেহের পরশে হাসিতে গিয়াছি
হরষিত তনু মনে।

সবইতো রহিলো হেথায় পড়িয়া
হলোনাতো আর গাওয়া,
শূন্য আঙনে রহিলো ছড়ায়ে
বেহিসাবি চাওয়া-পাওয়া।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।