ডাকচিঠি -১৮

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুর্কিস্থানের মাটিতে দেখেছি যবে তোমাকে
এই দুটি চোখে শুধুই মরীচিকার অন্ধকার
কখনও মুখোমুখি দাঁড়িয়ে আমরা দুজনে
সপাটে দূরে গেছি সরে
সমাধির নিচের মৃতদেহটিও বোধহয় এক ইঞ্চি জায়গা পরিবর্তন করলো এই কথাটি শুনে!
আমাদের হৃদয়ের শহরে কেউ আসেনি
মনে হয় একটি জ্বলন্ত মোমবাতি অজস্র জন্ম ধরে জ্বলছে অবিরত
কেউ কারো কথা শোনেনি, কেউ কারো কথা রাখতে জানে না
সমস্ত মায়াবী চোখ মিথ্যা কেননা মানুষ মানুষই তা জানে
আর মানুষ মাএই পাপের সৃষ্টি হয় সমস্ত পৃথিবী জুড়ে।
পথের ধারে যে গাছটি ছায়ায় ভরিয়ে রাখলো চিরকাল
একদিন সেই গাছটি জীর্ণ শীর্ণে পরিণত হলেই
মানুষ গাছটিকে না বাঁচিয়ে কুঠার দিয়ে কাটতে শুরু করে আগে !?
এ সবিই এক বিশ্ময় আচার্য পৃথিবী ধরে হয়ে আসছে অনন্তকাল
সমস্ত ভাবনা বিকশিত হয়েছে এতকাল মস্তিষ্কে
স্মৃতির উদ্দেশ্যে বিসর্জন দিতে হয় সবকিছুই
কাঁচের মতো হৃদয় ভেঙে যায় আবার কেউ কেউ জলের মতো স্বচ্ছ হয়ে যায় বহুবছর।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।