ডাকচিঠি-৩৬

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভালোবেসে গল্প বলা যাক
মনের মানুষের কাছে মনের মতো করে
কোনো রূপকথার দেশে নয় বরং খোলামেলা এই শান্ত প্রকৃতির নিথর সবুজ ঘাসের উপর বসে।

বহু বছরের পুরোনো গল্পের পাতা থেকে
যেগুলো বহু বিনিদ্র রজনী জেগে লিখেছিলাম আমি
সেই গল্পগুলোই আজ তোমাকে বলবো আর কথার ভিড়ে হারিয়ে যাবো চৈত্রের বাতাসে ভেসে।

আজ তোমাকেই বলতেই হচ্ছে মৃত গণিতের সূত্র অনুসারে
জ্যামিতি বাক্সের স্কেল কম্পাসের টানা দাগে প্রেমের মানচিত্র টাঙিয়ে
কতদিন পর যখন মনে পড়ে গেল তোমার কথা চোখের ভিতর লুকিয়ে রাখা নীল কষ্টের অশ্রুবিন্দু হয়ে দুঃখ ঝরে পাতা লুটাবার দিনের মতো অবরুদ্ধ করে। তোমাকে কাছে ডাকছি। গতি হারানো উচ্চ প্রবাহের নদীর মতো করে
মৃত নক্ষত্র জীবনের তাগাদার নিয়মে বাঁধা আমার নয়শো বাইশ প্রহরের বেদনার সম্মুখে দাঁড়িয়ে থেকে তোমাকে পাইনি বলে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।