![]()
কেন জন্মালাম যদি মৃত্যুর দিকে এগোতে হয়?
কেন ভালোবাসলাম যদি তা কেড়ে নেওয়া হয়?
কী দরকার ছিল এই সুন্দর বিশ্বে পাঠানোর?
কী প্রয়োজন ছিল জীবনের কাজ সম্পন্ন করে চলে যাওয়ার?
কেনই বা রাজত্ব করতে পারব না বেশিদিন এ ধরাধামে?
কেনই বা এ সুন্দর দেহ ধরে রাখতে পারব না নিজের ইচ্ছেমতো?
উত্তর দাও প্রভু উত্তর দাও।
কেন তুমি প্রাণ দিয়েও সে প্রাণ তুলে নাও?
ভালোবাসার মায়ায় ঘেরা এ বিশ্বে-
ভালোবাসা চিরস্থায়ী নয়।
উত্তর দাও প্রভু উত্তর দাও।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮মে,২০২৩,দুপুর, বারুইপুর
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)