যদি ভালোবাসো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি ভালোবাসো,
সমস্ত পৃথিবী আমি তোমার পায়ের তলায় এনে দেব ,
যদি ভালোবাসো,
সমস্ত পৃথিবী আমি শ্যামল শস্যে ভরে দেব, জেনো,
যদি ভালোবাসো,
ধূসর মরুতে আমি অমৃতের নদী এনে দেব !
সমস্ত পাখিদের সাথে প্রেম হবে, শীষ দিয়ে দোল খাবে বুকে ভিতর !
সুপেয় জলের শান্তি বইয়ে দেব তোমার দু কুল ছাপিয়ে, বৃষ্টি !
আকাশ বন্ধুর মতো তোমার কপালে এঁকে দেবে চুমো, ভালোবাসা !
যদি ভালোবাসো,
সমুদ্র ঘরের উঠোনে এসে ধুইয়ে দেবে পায়ের পাতাটি,
নদী রোজ এসে কানে কানে গেয়ে যাবে জীবনের গান,
বাতাস নিঃশ্বাসে প্রশ্বাসে ভরে দেবে প্রাণ, অশেষ বিশ্বাস
যদি একবার বল আমি তোমার,
গোটা দুনিয়াটা এনে দেব হাতের মুঠোয়, অবিকল !

যদি প্রেম দাও,
বিশ্বাস করো, ঈশ্বরকে এনে দেব দুটি ভ্রু’র মাঝে, ঈশ্বরের মতো !

যদি আমাকে ছুঁতে চাও, প্রেম দাও ! যদি একবারও ঈশ্বর হতে চাও –
দয়া করো, আমাকে ঈশ্বরের মতো সবটুকু দিয়ে ভালোবাসো !

0

Publication author

offline 2 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
indra
indra
2 years ago

আহা ! ভালোবাসাই ঈশ্বর, ঈশ্বরই ভালোবাসা !

0
krittka
krittka
Reply to  indra
2 years ago

বেশ, কবি, সুন্দর করে বলাটাই কবিতা, ভালো লাগল খুবই !

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।