রাতের আকাশের তারা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাতের আকাশে একটি তারা জ্বলছে
খুব কাছ থেকে দেখলে মনে হয়
ব্যবচ্ছেদ হয়েছে মহাকাশ থেকে
তবুও নক্ষত্র জানে তাঁর পরিচয়।
একটি গাছ বেড়ে উঠলো দিনে দিনে
হাজারো বেদনা সহ্য করে
তবুও এভাবেই বেঁচে থাকতে হবে
না থাকা জুড়ে :
হয়তো এই না থাকায় পৌঁছে দেবে
সাফল্যের অগ্নিপথে
আমার একটি কবিতা আসমুদ্রহিমাচল পেরিয়ে
জমা হয়েছে স্মৃতির মন্দিরে।
আজো আকাশে জ্বলছে তারা
হাতের নাগালের বাইরে
চলে যেতে হয় নীল বেদনার ভাঁজে ;
হৃদয়ের ভাঁজে ভাঁজে শিল্পীর আঁকা ছবি
টের পাই পাহাড়ের দুর্গম পথ
আমার সমস্ত না থাকা জুড়ে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।