দিলাম সঁপে গোর খুঁড়ে এই সাধের দেহ হাড় পেশী,
দাও বিধি জ্ঞান বিনিময়ে চাই না তাও খুব বেশী!
বাঁধবো ভজে শান যা তোমার ক্ষুদ্র এ’ মোর বাসনা,
রয়েই যাবে নইলে যে শ্বাস আপন ঘরে ভিনদেশী!
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।