শিরোনামহীন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পূর্ণিমার বার্তালয়
পাহাড় টা আমি কিনেই নিলাম,
ওই যে ওই পাহাড় টা,
যেখানে অমলকান্তি বসে,
রোদ্দুর হতে পারবে,
তুমিও হাত দিয়ে মেঘের স্পর্শ পাবে
সেই পাহাড় টা।
বিনিময়ে আমি দিয়ে দিলাম,
আমার সেই নদী,
আমার ছোট্ট নদী

আমি নাহয় বহমানতা ছেড়ে ,
স্থানু হয়েই রইলাম।
তবুও, তোমায় পাহাড়টা তো দিতে পারলাম।

তুমি বলবে,
” ধূর বোকা ,নদী ছেড়ে পাহাড় কি কেউ কেনে”?
বড্ড ঠকেছো তুমি।

অমলকান্তি রোদ্দুর হবে,,
তুমিও মেঘের স্পর্শ পাবে,,
তার দাম আমার নদীর চেয়ে ঢের বেশি।

পাহাড়টা আমি কিনেই নিলাম,
বিনিময়ে আমি দিলাম
আমার সেই নদী, ছোট্ট নদী।

0

Publication author

offline 15 minutes

অরন্য রায়

0
প্রেম, প্রকৃতি।
Comments: 0Publics: 2Registration: 25-05-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।