শ্রদ্ধাঞ্জলি 🕯️রতন টাটা🕯️

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হয়তো তোমাকে আর কোনোদিন কখনও যে পাবো না ফিরে,
তুমি যে ছিলে এই দেশে একশত চল্লিশ কোটি মানুষের হৃদয়ের নীড়ে।
তুমি ছিলে মনের আঙ্গিনায় এক সততার প্রতীক হয়ে,,,
হয়তো আজ তুমি আর নেই,তবু তোমার এ উপলব্ধি নিয়ে যাবে যুগ যুগ বয়ে।
সেই যে প্রতিবন্ধী বালকের তোমায় কাছ থেকে দেখে চিনে রাখা,,
তোমারি কারণে চলা কত যে অনাথের ঐ সেই জীবন রেখা।
হয়তো বা দেব দূত ছিলে তুমি এসেছিলে তাই এই দেশে
স্বার্থ টা বড় নয় ব্যবসা টা করা যায় দেখিয়েছো মানুষ কে ভালবেসে।
তুমি নয় স্বার্থান্বেষী,ছিলে দিবা নিশি এই মানুষের পাশে,
তোমারি দানে কত বাঁচিল প্রাণে তোমারি লাগি আজ তারা হাসে।
হয়তো তুমি দিয়ে আজ ফাঁকি ঐ স্বর্গে গিয়েছো চলি,
আজ এই অশ্রুসজল নয়নে তোমায় জানাই শ্রদ্ধাঞ্জলি ।।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।