![]()
শেষ হলো বিনম্র যাত্রা
শেষ হলো সমস্ত ক্লান্তি
শেষ হলো সমগ্র প্রার্থনা
চলে গেলো সমস্ত শবযাত্রী
শেষ হলো সমস্ত গর্ব
চূর্ণ হলো সমস্ত অহংকার
শেষ হলো সব প্রতিশ্রুতি
শেষ হলো সব দুঃখ হাহাকার
শেষের পথে কেউ এলে না সাথে
অর্থ, বস্ত্র, কিংবা অলঙ্কার
শেষ টা তবে এমন করেই হবে?
এই সব কথাটা জানা ছিল বা কার?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)