বিদ্রোহী কবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চুরুলিয়ার সেই ছেলেটির মাথায় ঝাঁকড়া চুল
কেউ কি জানতো সেই ছেলেটি বিদ্রোহী নজরুল!
আসানসোলের একটি দোকানে করতো রুটির কাজ
কেউ কি জানতো সেই ছেলেটি অমর হবে আজ!
আপন বলতে যাঁর জগতে ছিল না কেউ
সেই ছেলেটি এনে দিলো বাংলা সাহিত্যে ঢেউ।
ছোটবেলায় স্কুল পালাতো করতো না লেখাপড়া
সেই ছেলেটি মাতিয়ে তুললো সমগ্র এই ধরা।
সেই ছেলেটি মহান আজ, সেই ছেলেটি জ্ঞানী
বাঙালি আজ তাঁর কাছে ভীষণ ভাবে ঋণী।
সেই ছেলেটি সার্থক আজ, সেই ছেলেটি বিখ্যাত
সাহিত্য জগতে তাঁর অবদান চির অক্ষত।

0

Publication author

offline 3 years

Neeladri Shekhar Paul

0
I am a reciter in youtube
Comments: 0Publics: 9Registration: 20-05-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।