প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অঙ্কের সমীকরণটা বোঝাতে চেয়েছি
আলোকবর্ষের সাথে — গাছেদের রজনী
আঙ্গুল পেতে ঘুম সবই বোঝাতে চেয়েছি
যেমনভাবে আকাশের বুক থেকে তারা খসে যায়
তেমন গতিতে।

মানুষ হেঁটে যায় পথে
পাখি উড়ে যায় আকাশের পথে
কেউ বোঝেনি পরিচয়!
সমীকরণ বোঝা যায় অঙ্কের নিয়মে।
নিউটনের গতিসূত্রতো তিনটিই।

জীবের জীবাশ্মের ক্ষয় জীবনের নামে
মৃত পাহাড়ের অবগাহনে দেখেছি
মিছিলের রোদ্দুর আয়োজন
ফাঁকি দেওয়া মাছ মাছরাঙার শিকারে।

৩১.০৮.২০২৩
Copyright Reserved

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।