বর্ধমানের চুরুলিয়া গ্রামে কবির জন্মস্থান,
বাল্যকালে দুখুমিঞা ছিল কবির ডাকনাম।
ছোট থেকেই দুখু মিঞার দুঃখ ছিল মনে,
পড়া ছেড়ে নাম লেখাল বাঙালী পল্টনে।
দেশের কাজে দেশের সেবায় নিয়োজিত প্রাণ,
চাকরি ছেড়ে লিখল কবি শেকল ভাঙার গান।
বিদ্রোহীকবি নামে আখ্যা দিল দেশের জনগণ,
ব্রিটিশ মুক্ত করতে দেশ করলো মাতৃমুক্তিপন।
চুরুলিয়া গ্রাম ছেড়ে কবি হলো মানুষ ঢাকার,
জাতীয় কবি আখ্যা দিল বাংলাদেশ সরকার।
ভারতবর্ষে জন্মে কবি প্রাণ দিল বাংলাদেশে,
চিরবিদায় নিল কবি সব মানুষেরে ভালবেসে।
গাঁয়ের ছেলে বিদ্রোহীকবি কাজীনজরুল ইসলাম,
এপার বাংলা ওপার বাংলা কবিরে জানাই প্রণাম।
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।