আমার বাবা মা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার বাবা-মা

মোঃ সবুর মিয়া

জগতে যত আপন দেখি ভাই,

মা-বাবার চেয়ে আপন আর কেহ নাই৷

যাহার ঘরে মা-বাবা রয়েছে ভাই,

তাহার ঘরে জান্নাতের ঘ্রাণ দেখিতে পাই।

করোনা কৃপণতা বাবার সাথে,

করোনা বেয়াদবি মায়ের সাথে।

সদা করো সেবা জনক জনিতাকে৷

জানো হে মানুষ !

তোমায় লালনে মায়ের আঁখি কত জ্বলে ভরে?

কত ঘাম শুকাই রবির দহনে তোমার বাবার !

তাই আমি অধম বারেবার একি বলি হায়৷

বাবা মায়ের সহিত করিয়োনা বেয়াদবি,

মরণের আগে তাই৷

কত রাত জাগরণ রয়েছে মাতা !

মায়ের বুকে ঘুমাও আরামে।

তব আজ কেন দেখি এই দরদী বৃদ্ধাশ্রমে ?

নিজ গৃহে বিলাসবহুল আহারের যোগান,

বাবা মায়ের গৃহে নূন আনতে পান্তা ফুরায়।

এ কেমন বিচার বলে দাও স্বামী।

অমন তনয় কেন দিলেন অবলার কোলে?

তব কি দেখো ভাই,

যত মসিবত আসিবে তোমার

পিতা বলে, বাবা আমি ত আছি।

ভয় কিসের আর !

যেখানে তুফানের মোকাবেলা পিতা করেন।

এত ত্যাগ, এত মায়া, এত ভালোবাসা

সবি আপন তনয় কে দেই উৎসর্গ।

নিজ সন্তান যেন থাকে হাসি মুখে

তবেই যে সুখের সন্ধান পাই বাবা মা।

অদ্য মোরা বুঝি নি বাবা মায়ের কদর।

বুঝিলে তবে কেন আঁখি জ্বলে কাঁদে তারা !

আমার আল্লাহ বাবা মায়ের চিৎকার সহিতে পারেনা।

অজান্তেই আখিরাতের গুনাহের বুঝা ভারি করেছো৷

মনে করো হে তরুণ,

একদিন তুমিও হবে গত।

এখনি নিজেকে প্রস্তুতি গড়ো,

যেখানে আপন গৃহে জান্নাতি হাওয়া।

কেন আর পিছপা হবা৷

উধার মনে বাবা মায়ের সেবায় হও আগুয়ান৷

এই ত মোর চরম বাসনা।

যাহার ঘরে বাবা মা নেই,

তাহার মতো দুঃখী মানব এ ধরায় নেই৷

মাথার উপর থেকে বট বৃক্ষের ছায়া হারিয়ে ফেলে।

সম্মুখপানে আঁধার ছাড়া কিছু মেলে নাহি।

কত জনে আসিবে বারে,

সুধাবে মিষ্টি কণ্ঠে,

মোরা তোমার আপন জন৷

তব যবে তাহার উপকারে আসিবে না,

সেদিন থেকেই তোমার বদনাম গায়ে চড়াবে৷

বিনে পূজিতে সুনাম, কৃতিত্ব

বাবা মায়েই করে রে ভাই৷

তাই মোর চাওয়া –

উদার মনে করো সেবা বাবা মায়ের৷

এ ধরায় তোমার এত আয়োজন,

যাহারা তোমায় লালনে জীবন ত্যাগে ব্যস্ত,

সেই বাবা মায়ের দিকে একটু অপলক চাহনিতে দেখো একবার,

তাহাদের একটিই চাওয়া,

আমার সন্তান যেনো থাকে সুখের আসনে৷

বাবা মায়ের সেবাই তাই হও আগুয়ান,

যাহার উপহার দেবেন আবার আল্লাহ।

আল্লাহ কাহারো আমলের পুরস্কার বাকী রাখেনা ভাই৷

এ ধরায় যা করিবে তুমি,

পরকালের অনন্তকালে তাই পাবে হে মানব৷

মোরা ভালো, মন্দ সবি বুঝি।

পুরস্কার মোদের আচরণেই রয়েছে।

যাহা বেচে নেবো তাহাই মোর আল্লাহ দেবেন আমায়৷

আমি চিৎকার করে বলিবো সদায়,

বাবা মায়ের অমর্যাদা করিলে

অশ্রু ছাড়া আর সঙ্গী পাবে না ভাই৷

হারিয়ে দেখো সেই রতন

খুঁজিবে ধরায় পাগলও সেজে।

তব আর নাহি পাবে।

শুধু বলিবে কান্নার স্বরে,

ও প্রভু, ফিরিয়ে দাও আমার বাবা মা।

জগতের সমস্ত সুখ কুড়াইয়া এনে দেবো তাহাদের।

আর্তনাদ করিবে সদায়,

চোখের অশ্রুও শুকিয়ে যাবে তব

বাবা মায়ের অভাবের কান্না অবিরাম চলিবে৷

সদায় ভাবিয়া বলিবে তুমি –

কত যতনে আমায় করেছো লালন,

মুখের অন্ন আমায় দিলে,

সারা জীবনের সঞ্চিত ইমারত আমায় সওগাত করিলে।

আজ কেন তোমায় আঘাত দেই বারে।

তাই মোর অন্তরদেশে জমাট বেঁধেছে যন্ত্রণার অচল৷

তাই ত মোর মনের সারি গানে

গেয়ে গেয়ে বলি-

সবার সেরা আমার বাবা মা,

সবার সেরা আমারই বাবা মা৷

******সমাপ্ত*******

তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 16Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted