ঘূর্ণিঝড়ের স্বরূপ Ghurṇijhaṛer Swarup

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঘূর্ণিঝড়ের স্বরূপ
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— এলোকেশী

অন্তরায় বিকাশে ছিন্নভিন্ন বর্ণ,
মিছিলে আজ ক্রোধান্বিত ধরণী।
সাইক্লোনের গতিতে
বিস্তীর্ণ জলরাশি
ঘুরাচ্ছেন স্বয়ং ভবানী।

প্রলয়ের দামামা বাজিয়ে
প্রতিশোধস্পৃহায়
নাচে মগ্ন নাগিনী।

দুর্যোগের করালগ্রাসে
সমগ্র উজাড় করার
ভাবনায় মত্ত ভবতারিণী।

ঘোষিত অমোঘ উৎসবে শামিল—
বজ্র-বিদ্যুৎ, বারি-বরুণ, বায়ু-কাদম্বিনী।

অঞ্জনঘন অম্বরে, কেশদাম সমাচ্ছন্নে—
নৃত্যে অবতীর্ণ মহিষাসুরমর্দিনী।

উর্বর জ্ঞানে সন্তর্পণে—
নবম মহাবিদ্যায় ব্রতী
মমতাময়ী মা মাতঙ্গিনী।

জীর্ণ-শীর্ণ শরীরে,
সার্বজনীন ছোটাছুটি-হুড়োহুড়ির মাঝে,
প্রাণ বাঁচাতে প্রার্থনায় কামিনী।

নব অরুণরাগের দীপ্ত স্নানে—
ডমরুধারীকে থামাতে
প্রজ্বলিত দীপ হাতে
দাঁড়িয়ে শিবানী।

তবুও চৈতন্যে জরাজীর্ণ মানবকুল,
ঘূর্ণিঝড়ের একটি ফুলিঙ্গে
ছারখার হবে ভাবেনি।

ঘূর্ণির ঘূর্ণনে পরিত্রাণ চাই মাগো!
হর্ষধ্বনি ফিরিয়ে আনো,
কালজয়ী কালিকা জগজ্জননী।

ঘূর্ণিঝড়ের স্বরূপ এঁকে—
বৈজয়ন্তী পরবে গলে,
গুঞ্জনে-গর্জনে অভয়ে তুলি জয়ধ্বনি।

অভয়ে তুলি জয়ধ্বনি…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 142Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted