দুজনে
![]()
আমরা দুজনে একাকী মনে
অভিমানে দূরে গেছি চলে।
আকাশের তারাগুলি সেদিন
ব্যথাভরা রাত আমাদের উপহার দিয়ে ছিল!
তুমি আছো বহুদূরে
আমি আছি বহুদূরে
তবুও আমার মন
শুধু তোমারই কথা বলে।
দুজনে নির্জনে
কত পথ হয়েছিল চেনা,
আজ সে সব পথ হারিয়ে গেছে
খুঁজে পায়নি সে পথ আজও!
প্রেম এ এক অদ্ভুত প্রেম
শুধু দুজন কে দূরে যাওয়ার প্রেম!
এই পৃথিবীর সবুজ ঘাসে
ঘুমিয়ে গেছি আজ রাত্রে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)