নষ্ট মেয়ে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

*নষ্ট মেয়ে
আমি তোমার কষ্ট করা
——— নষ্ট মেয়ে,
যার ধৃষ্টতাকে টুঁটি চেপে ধরেছ
ভদ্রতার মুখোশ এঁটে।
তাকে ভ্রষ্ট বলেছে,
কামনার তেষ্টা মেটাতে
কলির কেষ্ট সেজেছো ।
যার চরৈবেতির চেষ্টা কে
আষ্টে পৃষ্ঠে বেঁধে
আশার বৃষ্টি কে
সৃষ্টি করতে দাও নি।
তোমার সভ্য সমাজের লাম্পট্য
আমার চরিত্র কে নিয়ে চম্পট দিয়েছে।
আমি তোমার কষ্ট করা
——– নষ্ট মেয়ে।

0

Publication author

offline 3 years

CHANCHAL

0
লেখক আমি
Comments: 0Publics: 3Registration: 12-02-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।