নষ্ট কে?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এ আমার শহর
বিশাল বহর,
ব্যাপ্তি সীমাহীন…
হাঁটছে যত
স্রোতের মত,
সবাই কি সমীচীন?

একলা হেঁটে
একটা পুরুষ
ভীরের মাঝে নিঃস্ব…
একটা নারী
দুস্থ ভারি,
তাকিয়ে সারা বিশ্ব!

কোনটা আমার,
কোনটা তোমার,
দখলদারির প্রশ্ন।
ধরলে হাত
জুটবে ভাত,
জানবে পরশ উষ্ণ!

কেউ কি সেধে
একলা হেঁটে
দান করে তার সজ্জা?
আগে বোঝো,
পরে খোঁজো
মত পোষণের মজ্জা।

সহজ কথা
বলতে সোজা,
খেয়াল রেখো মানে,
ভাঙতে নীড়
সোজা তীর
জেনো বক্র দৃষ্টি হানে।

জল না ছুঁয়ে নেয়ে,
উঠছো ডাঙ্গা বেয়ে…
জানবে না তো চলছে জল কেমন সে ঢাল বেয়ে!
বলছো যাকে নষ্ট,
ছোঁও কি তার কষ্ট…
নাকি নষ্ট আড়াল কষ্টে তুমি নিজেই পথভ্রষ্ট!

0

Publication author

offline 6 years

নীল দহন

0
সখে ভাবি আর সখেই কবি
Comments: 2Publics: 16Registration: 19-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।