নারী আমি (Nari Aami)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নারী আমি
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)

সরল, কখনো গরল, কখনো পাগলিনী — আমি নীর।
কখনো আবারও হই ক্ষীর।
রাক্ষসী, মমতাময়ী, অন্তর্যামিনী, অভিমানী —
কখনো বীরাঙ্গনা, কখনো শান্ত ধীর।
খুঁজলেই পাবে, বিশ্বের সবই আমার তৈরি —
অসীম রহস্যে ভরা চরিত্র — আমি নারী।

বিশ্বাস ও ভালোবাসায় আমি তৈরি,
প্রাণের বিকাশ — অভিযোজন চিন্ময় আত্মার আমার বাহাদুরি।
জ্ঞান, ঘৃণা, লজ্জা, ভয়, দয়া, মায়া, সেবা, প্রীতি, ভালোবাসা —
সবাইকে বাঁচিয়ে শেষে নিজের একটু বাঁচা।
সংসারে সবেতেই আমার বড্ড বেশি আশা,
জীবনে চলার পথে হয়তো আমি নিজেই কচিকাঁচা।

সংসার সৃষ্টি হয়েছে নারীর আগমনে,
নারীর সর্বস্ব জগতে — প্রকৃত পরিচয়ে প্রকৃতি।
বিশ্বব্রহ্মাণ্ড চলছে নারীর কর্মের কারণে,
সতত পুজিত হয় নারীর অসীম আকৃতি।

নারীর বাক্য বেশি, ঐক্য কম।
নারী কীর্তির প্রচার আজ সর্বত্র হেলে দোলে হরদম।
পরিবর্তন করার নেই কারুর দম,
নারী এগিয়ে চলেছে অবিরাম — কদম কদম।
নারীদের ইতিহাস নারীরাই রচনা করে,
নারীরা পারে না এমন কাজ — খুঁজে আনুন!
মঙ্গলময় ভাবনায় সারাদিন শুধু নড়ে চড়ে,
সনাতনী মায়েদের ইতিহাস ঘেঁটে ঘেঁটে দেখুন।

স্বার্থে, অর্থে, জনপ্রিয় নারীদের আলোকপাত,
নাটক, গল্প, কবিতা যেন তোষামোদির ধারাপাত।
নারী চরিত্রকে জটিল কুটিল বলাটা অপবাদ —
নারী-নারীর শত্রু, নেই কোনো বর্ণময়ী প্রতিবাদ।
আমি অনন্যা, আমি বৃহল্লনা —
সম্মানের ভিতর এখনো লুকিয়ে বেদনা,
যেন অঢেল অসম্মান।
গভীর থেকে গভীরতর ঋণ,
চিরদিন লেখা হবে নারীর আত্মবলিদান —
নারী ঘুমিয়ে, এটাই অপমান।

নারী জয়গান গাক নারী দিবসে,
নিপাত হোক কুসংস্কারের কাহন, আসুক সচেতন।
সমাজ ফিরে পাক সম্পাদনার ছন্দ, মুক্ত বাহন —
বন্ধ হোক বিভাজনের অকারণ দহন।
তিলকে তাল করি আমি, অপরাধে অপরাজিত!
ভুল — সব শক্তিকে শক্ত হাতে করি লালন-পালন।

ভালো-মন্দ সব কাজের দোষ শুধু আমার,
পদে পদে পদচারণা — সে রাঁধে, সে চুলও বাঁধে।
আলোময় প্রভাত, বর্ণময় বিশ্বসংসার,
সুখ-শান্তি অন্ধকারে প্রশংসার পঞ্চমুখ ফন্দি-ফাঁদে।
আসলে, আসল সৎ শিক্ষার খুবই আজ দরকার —
রহস্যে ভরা, রহস্যেই রস — অধরা!
“নারী কেন কাঁদে?” — এই প্রশ্ন আজও জাগে।

নারী-পুরুষ — একই আত্মার দুটি সত্তা,
প্রকৃতি ও আদিযোগী — অর্ধনারীশ্বর।
শক্তির মিলন আনন্দে — ফাঁদে ফাঁদে শুধু ছাঁদে।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।