বংশের বাতি
![]()
বংশের বাতি
হাকিকুর রহমান
লম্ফ-ঝম্ফ দিয়ে,
গফুর মিয়া করলো আর এক বিয়ে-
আগের ঘরে আছে যে তার
হালি খানেক মেয়ে,
বংশের বাতি জ্বালাবে কে?
মরতে চায় না, সেই অপবাদ নিয়ে।
ভেবেছো কেউ, মেয়েগুলোর
এখন হবে কি?
সমাজটাতো বড়ই ট্যারা,
বুঝে শুনেও দুষে নিয়তি।
ছেলে হোক, আর মেয়েই হোক
সমান সবাই ভবে,
বিবেক গুনে মেনে নিলেই
স্বস্তি পাবে তবে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)