প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

খুবই বেদনাদায়ক এ অনুভূতি
কারে ভালোবাসা যায়
কারে আপন ভাবা যায়
কিছুই জানি না আমি !
নীল বাংলার প্রান্তরে
চোখের বিছানায় ঘুমিয়ে
ঢের বেশি সময় শেষ হয়ে যায়
বিনিদ্র রজনী পার করে।
জীর্ণ গাছেদের ভালোবাসা লাভ করে
অপেক্ষার দিন শেষ হয়
চাঁদের আলো পৃথিবীতে ভরে যায়
আকাশের তারাগুলি খসে পড়ে
হৃদয়ের আড়ালে।
তাঁরে ভালোবাসি বেশি
বলিতে নাহি পারি কভু
এ দূরত্ব আলোকবর্ষের মতো
দুজন দুজনের মতো দূরত্ব বাড়ায়
আমরা আপন হতে পারিনি বলে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।