বর্ষা কাহন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বর্ষা কাহন
হাকিকুর রহমান

বর্ষাধারা ঘুম থেকে আজ
উঠলো ধীরে,
ঝরনাগুলো প্রলয়-নাচন
নাচলো ঘিরে।

জাহ্নবী তার খেই হারালো
জলের তোড়ে,
সে জল যেয়ে আছড়ে পড়ে
গাঁয়ের মোড়ে।

আলুথালু চাষী বৌ
তাইতো চেয়ে থাকে,
অসময়ের জলের ধারা
আগাম বন্যা ডাকে।

বছর ঘুরে এমনি করে
জীবন চলে,
দিন পেরিয়ে রাতের কোলে
সূর্যি ঢলে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।