প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বোধ Bodh
কলমে— সুব্রত পণ্ডিত

হাসতে হাসতে শিখি—
এ জগৎ বড় বিচিত্র,
শব্দের আড়ালেই—
যেন আঁকে তারই চিত্র।

জীবন যদি পড়তে চাও,
শুধু বই খুলে নয়—
মানুষ পড়ো, সময় পড়ো,
তবেই সত্যিকার পরিচয়।

মানুষ বাঁচে তার কর্মে,
বয়সের হিসেব মিছে,
ভূষণ্ডীর কাকের মতো
আয়ু বাড়ে, জীবন পিছে।

শরতের শিশির—
রোদ উঠলেই হারায়,
সুসময়ে বন্ধু কত—
দুঃসময়ে কে-বা চায়?

সোনার পাথরবাটি খুঁজি,
অলীক আশায় ছুটি,
আদায়-কাঁচকলায় মিশে
সম্পর্ক যায় টুটি।

ছাইচাপা আগুনে থাকে
অপ্রকাশিত প্রতিভা,
সুযোগ পেলে জ্বলে ওঠে—
ছড়ায় নতুন প্রভা।

গৌরচন্দ্রিকা যতই হোক,
মূল কথাটি চাই,
কথার ভিড়ে সময় গেলে
ফিরে আসে না আর তাই।

সময় নিয়ে ছিনিমিনি খেলো না—
সময় বড় নিষ্ঠুর,
হারিয়ে গেলে ফিরে আসে না
সেই পুরাতন ভোর।

জীবনজুড়ে কত কথা,
কত ছবি, কত ক্ষয়—
পুরোনো কথার আড়ালেও
নতুন বোধের জন্ম হয়।

হাসতে হাসতে শিখি তাই—
জীবন শুধু চলা নয়, প্রতিরোধ।
মানুষ, সময়, নিজের কর্মে
এবার সত্যিকার জাগুক বোধ।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 101Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted