মনে মনে
![]()
মনে মনে
কুমার রবীন্দ্র নাথ
স্বপ্ন মনে মাকড়সা জাল
বুকসাগরে ঝাঁঝি,
স্বপ্ন রাতের ধ্রুবতারা, নাও-য়ের পরান মাঝি I
স্বপ্ন হ`ল আলোর জোনাক
ঘুড়ির সুতোয় ওড়া,
স্বপ্ন বোনা আকাশ কুসুম
নকশি কাঁথায় মোড়া I
স্বপ্ন আঁকা রামধনু রঙ
মথের প্রথম ডানা,
স্বপ্ন সবুজ ধানের শীষে
পাড়ের পোড়েন-টানা I
স্বপ্ন এ-গ্রাম সে-গ্রাম বিভুঁই
দরজা-দরাজ খাঁচা,
স্বপ্ন মনে কুঁড়ের কোনে
মানুষ হয়ে বাঁচা I
___
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
খুব সুন্দর লাগলো
বেশ বেশ..