![]()
ব্যস্ততম বসুধায় যেথায় দিবারাত্রির পার্থক্য অনুধাবনই করা যেত না, সেথায় অদ্য সমস্ত পৃথিবী স্তব্ধ।
নেই কোনো জনাকীর্ণ কিংবা যাতায়াত ;
নেই অলিতে-গলিতে ছোট্ট টোকাই এর দৌড়াদৌড়ি।
নেই শপিংমল, দোকান,অফিস, আদালত, ব্যাংক, কলকারখানা, স্কুল,কলেজ,মাদ্রাস, মসজিদ, মন্দিরে জনাকীর্ণ।
নেই রাতের মধ্যে রঙ্গিলা শহরে জনতার ভির।
নেই প্রভাতে শিশির ভেজা ঘাসের উপর পুষ্প হস্তে প্রেমিকার জন্য অপেক্ষা।
অনেক জননী সন্তান হারা আবার সন্তান জননী হারা, পিতা সন্তান হারা সন্তান পিতা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, কেউবা চাচা, চাচি, দাদা, দাদি, নানা, নানি, মামা, মামি ইত্যাদি হারা হয়ে অশ্রুর সমুদ্রের ঢুবে যাচ্ছে রঙ্গিলা অবনী।
সমস্ত বসুন্দরায় হাহাকার, মৃত্যুছায়া, হতাশা, মলিনতা, একাকিত্বে পরিপূর্ণ।
আজ নেই রাজপথে রূপসী বাংলার পল্লি জননীর গান, নেই যাত্রাপালা, নাটক কিংবা বিনোদন।
হে বিশ্বপতি, বন্ধ করো এসব ধ্বংসলীলা।
ফিরিয়ে দাও মোদের পূর্বের ধরণী।
মোদের মিনতি, আবার দেখতে চাই মায়ের মুখে চাঁদের হাসি, রঙ্গিলা পৃথিবী।
হে বিধাতা, তোমার সৃষ্টির সেরা জীবকে এই ধ্বংসলীলা থেকে রক্ষা করো।
মোদের অশ্রু ঝরা আখিঁ, ম্লান চেহারায় আবার ফিরিয়ে দাও পূর্ণিমার হাসি।
আজ সমস্ত পৃথিবী মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আর্তনাদ করে বলছে –
আবারও মোদের এই মিনতি,
রক্ষা করো মোদের, রক্ষা করো এই ব্রহ্মাণ্ড, বন্ধ করো এই মরণ খেলা।
*******************
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)