মৃত্যু প্রদীপ
![]()
মৃত্যু প্রদীপ- রুদ্র কাওসার
আমার এই আঁধার মন্দিরে,মৃত্যু প্রদীপ জ্বলে উঠুক!শুধু একবার শুধু একবার -যমদূত এসে আহ্বান করুক,ভবলীলা সাঙ্গ করে এবার,চলো যা-ই কবর দেশের,সীমাহীন ধূসর মেঘের পালকে!মুক্ত বিহঙ্গের মতো আমি,বিদায়ের অন্তুিম গানে গানে,হারিয়ে যাবো কালের গহব্বরে!পারের খেয়া ঘাটে বসে,তোমার ভণিতার নদীর স্রোতে,ভাসিয়ে দিবো দেনা পাওনার,খেয়ালে ফোঁটা প্রস্ফুটিত গোলাপ!
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)