শুধু একবার জানালায় দাঁড়ালে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমিই কবেকার কবিতার অন্ধকার থেকে উঠে আসা
কোন এক বনলতা সেন কিংবা প্রিয়-মুখ জেনিফার;
কেবলই সুরের আটলান্টিকে রোদের মতো ভাসা
তুমি শ্রাবস্তির মুখোশ খুলে কিংবা অন্ধকার চুল আর
অজন্তা-হিপের ভঙ্গিমা ভুলে শুধুই নীরবে
একবার আমার স্বপ্নের দখিন জানালায় দাঁড়ালে;
এমন সরল না-দেখা সুন্দর কে দেখেছে কবে!
তার সাথে কেবল পলাশ-রঙা মুখর মৌনতা বাড়ালে
আমার হাজারটি কথা বলা হয়ে যায় জানি
এক মুহূর্তের ঐতিহাসিক মৌনতায়। তখন কেবলই অশেষ
হাজার বছর কেটে যায় যেন মলয় সাগরের আকাশ-পানি
কিংবা বিদর্ভ নগরের বিধ্বস্থ অন্ধকার-বেশ
কোন এক অদেখা পারিজাত কুসুমকাননে         
শুধু ‘পাখির নীড়ের মতন’ চোখ তুলে একবার তাকালে
হাজারটি শূন্যতা মিলিয়ে যায় বুকের গহনে      
দূর থেকে ভালোবাসার রংহীন রঙে স্বপ্নকে আঁকালে    
সহসা বুক ভরে যায়, বুক ভরে যায়
শেষ বিকেলের সুখ-সুখ কৃষ্ণচূঁড়ায়
(১৪ ফেব্রুয়ারি উপলক্ষ‍্যে)

0

Publication author

2
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 151Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।