প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যাকে আঁকড়ে বাঁচতে চাই,
তার হৃদয়ে আমি নাই…
হৃদয়ে তার অন্যের বাস
যার কারণে এই দীর্ঘশ্বাস!

মন পোড়ে বাহিরটা নয়
ছাই না হলেও যন্ত্রণা হয়,
এই যন্ত্রণা কে বা দেখে-
সবাই তো নিজের মতো থাকে।

পাশে থাকার নাম করে,
অথচ সে আজ অন্যের ঘরে!
কেন ছিলো সেই অভিনয়?
কেন দিলো বিশ্বাসঘাতকের পরিচয়!

ছিলো কী আমার অপরাধ?
নাকি এতটুকুই ছিলো থাকার মেয়াদ!
উত্তরটা অজানা এখনো…
জানতেও চাইবো না আর কখনো।

আঁকড়ে তাকে বাঁচতে চেয়েছি,
বিনিময়ে অবহেলা পেয়েছি-
তাকে না পাওয়ার এই হাহাকার,
সাধ্য নেই আমারো আটকাবার!

0

Publication author

1
নামঃ এম এস আল-আমিন ইসলাম, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর, বিভাগঃ খুলনা, বাংলাদেশ, রক্তের গ্রুপ (O+), সুখ বলে কিছু হয় না, সন্তুষ্ট থাকার নামই সুখ!
Comments: 2Publics: 14Registration: 19-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

চমৎকার অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।