শেষ আলো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দিন ফুরোলে শহরটা একটু অন্যরকম হয়,
জানালার কাঁচে জমে থাকে না-বলা কত কথা।
ফুটপাথ পেরিয়ে যে মানুষটা ঘরে ফেরে,
তার চোখেও কি থাকে কোনো হারিয়ে যাওয়া ব্যথা?

কিছু মানুষ আসে,
কিছু মানুষ হারিয়ে যায়।
তাদের নাম কি –
সত্যি ভুলে যাওয়া যায়?

আজও কোনো অচেনা গলির গভীর অন্ধকারে
হঠাৎ তোমার কথা কেন এত মনে পড়ে ?
হয়তো ভালোবাসা শেষ হয় না কোনদিনও,
তবে তাদের কেন, এত খানি পরিবর্তন হলো।

0

Publication author

0
আমি শুভদীপ রায়। বাড়ি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র এবং কবিতা লিখতে ভালোবাসি।
Comments: 0Publics: 1Registration: 09-09-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted