একটি প্রদীপের আত্মকথা :

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটি প্রদীপের আত্মকথা :

~ নন্দ দুলাল মন্ডল

আমি এক আলো ঝলমলে প্রদীপ,
বাইরে রঙিন শিখা—
লাল, কমলা, নীল বিভ্রমের ছটা।
কিন্তু ভিতরে?
ভিতরে শুধুই কালো কয়লার স্তূপ,
যে দগ্ধ হয়, পোড়ে,
তবু আলো ছড়ানোর ভান করে।

হাওয়ারা আসে, ফিসফাস করে,
কেউ বলে প্রেম, কেউ বলে স্বপ্ন,
কেউ বলে জীবন সুন্দর!
আমি টলে যাই, শিখাটা কেঁপে ওঠে,
আলো আমার নয়, আলো ধার করা।
হাওয়ার দোলায় আমি পথ হারাই,
নিজের ভিতরের অন্ধকারেই ডুবে যাই।

যারা আসে, যারা যায়,
তাদের রং, তাদের ভাষা—
আমার জন্য নয়।
আমি শুধু ছায়াদের সংসারে বন্দী,
অন্ধকারের ঘেরাটোপে একাকী,
যেখানে রোদের প্রবেশ নিষেধ।

তাই নির্বাক হবো,
শব্দেরা এসে ধাক্কা দিক,
কথারা ঝড় হয়ে বয়ে যাক—
আমি শুনবো না, বলবো না কিছুই।
আমাকে চুপ থাকতে হবে,
নইলে এই আলো, এই রঙিন শিখা,
ফিকে হয়ে যাবে একদিন।

আমি নির্বাক হবো,
কোনো বাতাসে দুলবো না,
কেউ ছুঁতে পারবে না আমায়।
আলো ফুরিয়ে গেলে—
আমি নিভে যাবো,
অন্ধকারের মাঝে, চিরতরে।

0

Publication author

0
নন্দ দুলাল মন্ডল , একজন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, প্রকাশিত বই - জেলের গরাদ ভেঙে সন্ন্যাসী, যেখানে নীরব ঈশ্বর, সন্ন্যাসী ও ফ্যাসিবাদের শেষ যাত্রা।
Comments: 0Publics: 3Registration: 06-02-2025
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kaushik
Kaushik
1 year ago

Nice

0
Kaushani
Kaushani
1 year ago

শুধু কি প্রদীপের আত্মকথা?
প্রশ্ন রইলো লেখকের নিকট।

0
Srinita
Srinita
1 year ago

রুপকের আশ্রয়ে অপরুপ লেখনী।

0
Biplab
Biplab
1 year ago

অন্তর্দন্দ কেনো?
বাইরে যা কিছু রয় সবই রম্য।
নিজেকে শান্ত রাখুন।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।