হৃদয়ের ব্যবচ্ছেদ
![]()
হৃদয়ের ব্যবচ্ছেদ
হাকিকুর রহমান
হৃদয়ের ঐচ্ছিক ব্যবচ্ছেদ-
তাও আবার সনাতন পদ্ধতিতে নয়,
অত্যাধুনিক সয়ংক্রিয় প্রযুক্তিতে-
যাহা ইতিপূর্বে গোচরীভূত হয় নাই।
নিসংকোচে তাই,
বর্ননা করিতে পারা যায়,
সুনির্দিষ্ট প্রক্রিয়াসমূহ।
ভাবের উদ্রেক হইবার কোন আশংকা নাই,
কারণ কোন মহামারীতে আক্রান্ত হয় নাই তাহা।
নিরেট রুটিন মাফিক কর্মকান্ডসমূহ-
তবে প্রাক সতর্কতা অবলম্বন করা হইয়াছে,
যাহাতে-
অকাল মৃত্যু না ঘটে,
যেহেতু সহমরণে যাইবার কেহ নাই, অগ্রে-পশ্চাতে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)