অজানা গন্তব্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অজানা গন্তব্য
হাকিকুর রহমান

গহন অরণ্যে এখন আর যেতে ইচ্ছে করে না-
বয়ঃসন্ধিকালে বহুবার গিয়েছি,
শীতের ন্যাড়া গাছগুলো যখন
পাতা ছড়িয়ে দিতো পদতলে-
মর্মর ধ্বনি উঠতো পায়ে পায়ে,
তখন সে এক চমৎকার অনুভূতি হতো।

কিন্তু এখন ওই ঝরাপাতার মর্মর ধ্বনিকে
কান্নার প্রতিশব্দ মনে হয়-
কারণ, তরুলতাগুলো কেঁদে কয়,
“বাঁচাও, যাচ্ছি মরে!”
কেমন জানি লাগে হাড় ভাঙ্গা
নিঃশ্বাসের মতো।

বাঁশ বাগানেও ছাঁয়া নেই,
নেই শাখা পল্লবে-
আঁকাবাঁকা পথগুলো সাঁঝের আঁধারে
সরীসৃপ মনে হয়,
না জানি কত নাম না জানা
আত্মারা ঘুরে বেড়ায় সেখানে।

তবুও আমার পা দু’টো
ক্ষয়িষ্ণু জুতোর ভেতরে
আর থাকতে চায় না,
লাগামহীন ইচ্ছে নিয়ে
সে বার বার বলে,
“বেরিয়ে পড়ো অজানা গন্তব্যে”।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।