অদেখা আমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কারোর সব থেকে প্রিয় বন্ধু হতে পারিনি আমি।
চারপাশে অনেকেই আছে,
তারা খানিকটা ভালোও বাসে,
কিন্তু আমায় ছাড়া চলবে না — এরকম একজন মানুষও নেই।

কথা অনেকের সাথেই হয়,
অনেকের বন্ধুদের তালিকায় আমার নামও আছে,
কিন্তু আলাদা করে জায়গা পাইনি আমি কারোর জীবনে।

তাইতো কেউ আমার জন্য কখনও কোনো প্ল্যান করে না,
কোনো প্রথম ফোন আসে না আমার কাছে,
কারণ priority list-এ আমি একটু নিচের দিকেই থাকি।

এরকম অনেক মানুষ আছে,
যাদের আমি খুব যত্ন করে সাজিয়ে রেখেছি নিজের জীবনে,
কিন্তু আমায় ছাড়া তাদের জীবনে কোনো বদল আসবে না।

কারণ সবথেকে প্রিয় বন্ধু আমি কারোর হতে পারিনি…
আমায় ছাড়া সবার ঠিক চলে যায়।
তাই না?

0

Publication author

offline 3 weeks

Arnab Maji

0
My name is Arnab. I am a student. I am sixteen years old. I live in Bankura district of West Bengal.
Comments: 0Publics: 3Registration: 11-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted