অনন্ত প্রেম – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তিস্তার জলে নিমজ্জিত আমার জীবনের
পাল ছেড়া হৃদয়ের ভাঙা তরী ।
তোড়ে ক্ষয়িত আঘাতে জর্জরিত হয়ে
গুণছে জীবনের অন্তিম সময়ের ঘড়ি ।
সেথায় ভাসিয়ে তরণী আমি বুঝিনি
তার মনের গভীরে এতো খরস্রোতা ।
তটিনীর হৃদয় ঘূর্ণ বোল্ডারে চূর্ণ
আজ মোর ব্যথিত হৃদয়ের সহিষ্ণুতা ।

দুই পাশে তরুদল সবুজের ওড়না
মাঝে এক বহিছে নীলাভ ঝর্ণা।
শ্বেত পদ্ম বদন আঁকাবাঁকা চলন
দূর হতে ভাবাতো রুপের বর্ণা ।
চেয়েছিলাম দিতে পাড়ি স্বপনের তরী
নিয়ে তার বক্ষ হৃদয় পড়ে ।
দম্ভের খরস্রোতায় আজ ডুবে অসহায়
চেয়ে আছি গভীর দুঃখ ভরে ।

ডুবে দেখি প্রবল ধাবিত বেগ
শুধুই বহিছে মোর অন্তরের গভীরতায় ।
ডুবে দেখি দুকুল ছাপানো ক্রোধ
শুধুই ঝরছে তার শ্রাবণের বরষায় ।
ডুবে দেখি বাজছে বেসুরে গান
তার ভাবের অতলে গূঢ় মূর্ছনায় ।
ডুবে দেখি মোর অভীষ্ঠ বাসনা
হাবুডুবু খায় নিজের মনের কল্পনায় ।

অনন্ত কাল ধরে আমি অপেক্ষায়
চাই ভাসতে নরম স্রোতহীন স্বচ্ছতায় ।

0

Publication author

offline 3 years

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।