চোখ পরে আছে শোক
রশ্মির হয়েছে বাধক।
ওপরে তার স্পর্শ হোক
সুদীপ্ত জীবনের হীরক।
মৃত্যুর আর্দ্রতা শুকোক
জীবনের ঘন মায়াজালক
নিয়ে জড়িয়ে যাক চোখ,
ভেদ করে বিদায়ী সড়ক
খুঁজে নিক নন্দিত আলোক।
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।