![]()
কেউ ভালোবাসার কথা বলে
কেউ কামনার অগ্নিতে জ্বলে
আমি বক্ষমাঝে কান্না চেপে
অতীত ঘাটি ;
এটো থালায় ভনভন করে যতেক মাছি
আমি শ্বাসরোধ করে নির্জীব হয়ে বাঁচি
বিছানা জুড়ে তোমার সদ্য ছাড়া কাপড় কেন নেই ;
মৃত নক্ষত্রে আমার জন্ম
অসভ্য সমাজ আমায় করেছে নগ্ন
দারিদ্র্য উপেক্ষা করে কঠিন জীবন দিল;
সুন্দর দেহধারী পুরুষ দেবতা
অর্থের বদলে নারী লোলুপতা
কলুষিত সমাজ এদের কথা মানে;
আমিও ভালবাসি ধর্মমর্মে
শিক্ষা আমার জীবন কর্মে
এ সমাজে আমিও থাকি স্বাধীন দাবী নিয়ে ;
যদি জেগে থাকি প্রিয়,
যদি না ঘুমায়ে পড়ি অন্তিম শয়ানে,
হৃদি-কন্দরে যে প্রেমের ধ্বনি বাজে
আজীবন শুনিতে পাবে তোমার কানে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)