![]()
শিরোনাম:- স্মৃতি আজও কাঁদায়
সৃজন:- বিশ্বানন্দ চ্যাটার্জী
তারিখ:- ইং ২৭/০২/২০২৫
স্মৃতির অতীত খুঁড়ে আজও
আমার সে খেলা ঘরে –
আপনমনেই হাঁটতে থাকি
গ্রামের পথটি ধরে ।
পথের ধারেই জোড়া পুকুর
ডাইনে মোদের পাড়া –
সব কি আছে একই রকম
চিনবে কি কেউ তারা ?
শিশির ভেজা ঘাসের পরে
ভোরের আলো খেলা করে –
লাল ঝুঁটি ঐ মোরগ ডাকে
ঘুম ভাঙানি সুরে !
মন যেতে চায় মায়ায় ঘেরা
আমার সে গ্রামটিতে –
নীল সবুজের সমারোহেই
প্রাণ জুড়িয়ে নিতে ।
অস্তরাগের-ই বিষণ্নতায়
সূর্য ডোবে ঐ সুদুরে –
বকের সারি ক্লান্ত ডানায়
দিনের শেষে কূলায় ফেরে ।
খেলার মাঠে জ্যোছনা রাতে
বন্ধুরা কি গল্পে মাতে ?
মাঠ কি আমায় নেবে চিনে
পড়বে কি তার মনে ?
বন্ধুরা সব এখনও কেউ
খেলার মাঠে আসে ?
তাদের মনে এখনও কি
আমার স্মৃতি ভাসে ?
সবাই তারা আছে কি বেঁচে
চিনবে কি আর মোরে ?
খু-উ-ব জানতে ইচ্ছে করে
স্মৃতি – আজও কাঁদায় মোরে !!
( কপিরাইট সংরক্ষিত )
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
পাঠকের মূল্যবান মন্তব্য জানতে আগ্রহী।