প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমিই লিখব এই বিশ্বের শ্রেষ্ঠ অমর-কাব্য।
আমিই গাইব এই বিশ্বের শ্রেষ্ঠ মধুর গান।
আমিই বলব এই বিশ্বের শ্রেষ্ঠ উপদেশ সমূহ।

আমিই দেখাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
আমিই ওদের রাজা।
আমিই জানাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
সকল পূজা, সকল আরাধনা যাঁর উদ্দেশ্যে, সে এই আমি।
আমিই বোঝাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
যেদিকেই তোমরা তাকাবে সেদিকেই আমায় দেখতে পাবে,আমিই আছি সবকিছুর মধ্যে।

আমিই ঘোরাব এই বিশ্বকে, আমার হাতের মুঠোয় রেখে।
আমিই শোনাব এই বিশ্বকে, আমার শ্রেষ্ঠ বাণীগুলি।
আমিই বোঝাব এই বিশ্বকে, আমি ব্যতিত শ্রেষ্ঠ নর আর কই?
আমিই চেনাব এই বিশ্বকে, আমি বিনা এর রক্ষাকর্তা আর কেউ নেই।

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।