![]()
বসন্ত যেথা চির নিদ্রিত,
যেথা কান্না ঝরে শিশির রূপে,
পিকা গেয়ে ওঠে বিষাদ রাগিনি,
হৃদয় ভরা বৃথা আস্ফালন,
রঙিন স্বপ্ন ছাই চাপা পড়ে গোরস্থানে,
আলস্য ঘুন ধরে মনের বেখেয়ালে,
সবার মাঝে থেকেও সর্বহারা,
পদে পদে হেরে বিরস নয়নে ,
আছি চেয়ে কালের মুখপানে ,
সুখের রসনা মায়ার জালে বেঁধে,
প্রেমের কামনা দেহের খোঁজে কাঁদে ;
তোমার অসীমে মাথা নত করি ,
বৈরাগ্য কবে উঠাবে জগৎ ভরি,
নিখিল গগন সমুদ্রে হারিয়েছে দিশা,
হে নবী ..কবে কাটবে এ অমানিশা।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)