আমি ৩১শে ডিসেম্বর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি ৩১শে ডিসেম্বর
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)

আমার এখনো চলছে শ্বাসপ্রশ্বাস। ধৈর্য ধরো, ও আসছে জেনেই শুরু করেছো নাচা।।
যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই তো আশ। আমি না সরলে ও আসবে কি করে বাছা।
সঠিক সময়ে সঠিক ভাবেই দিবো সম্মান। আমিই সরে যাব, নেই কোনো অভিমান।
আনন্দে- শুধুই কি করবে নতুনের গুনগান! আমাকে বাদ দিয়ে কি করে গাইবে জয়গান।

বুঝেছি বুঝেছি শেষের শেষ প্রতীক্ষায় আছো, শুধুমাত্র প্রহর গুনছো তোমরা আজি।
ঠিক আছে, ঠিক আছে। ভালো কথা- তোমাদের মঙ্গলের তরে এখন আমি মরতেও রাজি।।

আমি ৩১শে ডিসেম্বর, বছরের শেষ তারিখ, শত দুঃখেও হাসতে আমায় হবে।
আসছে- বছরের প্রথম দিন। নতুন আশা। নতুনের তরে নতুনকে জায়গা দিতে হবে।
বিদায় বন্ধু বিদায়, বিদায় বেলা একটিবার শুধু করো-হাত নেড়ে টা টা বাই বাই।
জানি! আমার শেষ একটু কথা শুনবে- এতো সময় আজ তোমাদের হাতে নেই।

ভাবছি- শেষ বেলায় যেতে কেন হয় অবহেলায়! হায়! তবুও মরণের ডাকে পাচ্ছি শান্তি।
এখন আমায় রক্ষা করো। হায়রে! এখন চেপে ধরছে যন্ত্রণার অবসাদ ক্লান্তি।
ক্ষমা করো মোরে। মুছে দিও মন থেকে- আমার যত আছে ভুল যত ভ্রান্তি।
হে মহান, হে বলিয়ান, বয়ে আনো ভালো কিছু, চারিদিকে আলো এনে করো ক্রান্তি।

আমার কর্মই আমার গরিমা, ভুল বুঝোনা আমায়। অসংখ্য অভিনন্দনে, অভিবাদনে- শুভেচ্ছা জানাই তোমায়।
শুধু ভুলে যেও না আমায়। অতীতের হিসাব নিকাশ নিখুঁতভাবে রেখেছি হিসেব খাতায়।
সমস্যা এলে, অতি প্রয়োজনে উল্টে দেখো। যখন আসবে না কিছু মাথায়।

তখন বুঝবে তুমি। মানব গুলোই ছলাকলায় করেছিলো সবকিছু ছিন্নভিন্ন।
সময়কে বেঁধে রাখতে পারবে না কেউ-ই। সময়ই হলো তুমি-আমি, অভিন্ন।
অপেক্ষায় আমিও রই তোমার তরে, মনের গভীরে রাখতে পারলে হবে সবারই জয়।
তবুও যাওয়ার বেলায় কেন জানিনা একটু-আধটু লাগছে ভয় ভয়।
মানুষগুলোর যা অবস্থা, যা চিন্তা ভাবনা, চারিদিকে শুধুই ক্ষয়-অবক্ষয়।

তুমি হাল ধরবে আশায় থাকলাম। সমস্ত নির্মল করো, পরিস্কার আলো আনো।
ভালো থেকো। আমিই শুভাকাঙ্ক্ষী ছিলাম তোমার, এটা অবশ্যই তুমি জেনো।
আতিতকে ব্যাতি রেখে বর্তমান চললে ভবিষ্যতের ভবিষ্যৎ বলে নেই কিছু।
যতই অবহেলা করো আমায়, আমি চলবো সদাই তোমার আগে রইবো পিছু।

‘শেষ ভালো যার সব ভালো তার’, মন দিয়ে শোন, মনে রেখো সব্বাই।
যে যাই বলুক যে যাই করুক, নতুন বছর পুরাতন বচ্ছর হলো ভাই ভাই জাতভাই।
আমি অনাবিল, আমি দুর্জ্ঞেয়, আমি প্রেরনা, আমিই ছলনা। ছিলাম-আছি আমি ৩১শে ডিসেম্বর একই।।
———————————–

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।