![]()
সমস্ত ভালোবাসা অনন্তময়
জীবনের সময় একদিন শুধু পেরিয়ে যাবে সমস্ত গ্লানির সীমানা
হাত মেলিয়া হাতের নাগালে স্পর্শ কতো অতীত রেখা ধরে
আমি টের পাবো হৃদয়ের খামে
পরিচয়হীন ঠিকানা আঁখিপাতে।
নক্ষত্র মারা গেছে পক্ষপাতে
কত বিনিদ্র রজনী পার করে এসেছি এভাবে
উঠে দাঁড়িয়ে আছে মনুমেন্টের শহর
সমস্ত ব্যস্তময় রাজধানীর পথে
মানুষের শিরদাঁড়ায় আতঙ্কের সমীকরণে
উত্তর গোলার্ধের ক্রান্তীয় ঘূর্ণবাত ভারত মহাসাগরে কচ্ছপের রক্তে বিশুদ্ধ সরোবরে।
তারপর মানুষে মানুষে বিরুদ্ধাচরণ
ক্যালিগ্রাফির অমৃত বাণী স্ট্রীটলাইটের খুঁটিতে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
খুব সুন্দর হয়েছে দাদা