প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রতিদিন নতুন করে এই বিভৎস যন্ত্রের মধ্যে নিজেকে ঢুকে যেতে হয়

অদ্ভুত এক নাটকে নিয়মিত অভিনয় করতে হয়

কখনো সত্যিকারের আমি টা দপ করে জ্বলে ওঠে

সমস্ত অভিনীত দৃশ্যকে বিদায় দিয়ে

অসম্ভব কিছু স্বপ্ন দেখে

নিজের মতো করে বাঁচার,

কিন্তু যৌক্তিক চিন্তার কাছে রঙের গোলাম আছে

আর আমি শূণ্য হাতে।

হেরে গেছি, বারবার হেরে গেছি

বিভৎস ঘৃণা এসেছে এই পক্ষপাতী খেলায়

তীব্র প্রতিবাদ করেছি

কিন্তু .. কিন্তু আমি যে আজ পণ্য

কতগুলো মিশ্র ধাতু আর কয়েকটা চতুষ্কোণ কাগজের লোভে আজ আমি পণ্য ।

সুখী ভবিষ্যত আমাকে কিনে নিয়েছে …

আমি বিক্রিত..

0

Publication author

offline 4 years

Shubhrajit Mondal

0
এই বেচেঁ আছি
Comments: 0Publics: 5Registration: 18-12-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
শুভজিৎ বিশ্বাস (অগ্নিধ্রু)
4 years ago

দারুন কবিতা। খুব ভালো লাগলো কবি। ভালো থাকবেন। এভাবেই কলম চলতে থাকুক।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।