আর্তনাদ Artonad

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আর্তনাদ
কলমে- সুব্রত পন্ডিত

(1)
মৃত মানুষের কান্না শোনা যায় না,
শোনা যায় না তার কোনো আর্তনাদ,
জীবিত মানুষ তো কাঁদে —
বুকে জমে থাকে কত অব্যক্ত বিষাদ।

ক্ষুধার জ্বালায় কাঁদে শিশু,
মায়ের আঁচল ধরে রয়,
অভাবের কাছে স্বপ্নগুলো তার
প্রতিদিন একটু একটু হয় ক্ষয়।

দরজাটা খোলা থাকে,
প্রদীপটাও জ্বলে,
অপেক্ষা শুধু ফুরায় না—
রাত পেরিয়ে রাত চলে।

বৃদ্ধ মা-বাবা চেয়ে থাকে পথে,
ছেলে ফিরবে—এই আশায়,
দরজার ভেতর নিভে যায় প্রদীপ,
রাতগুলো কেটে যায় নিরাশায়।

কোনো মা হারায় তার সন্তান,
কোনো সন্তান হারায় মা,
জীবন থেকেও বেঁচে থাকা—
কত কঠিন, জানে শুধু সে-ই তা।

কেউ ভালোবাসা হারিয়ে কাঁদে,
কেউ বিশ্বাস ভেঙে যায়,
কেউ আপনজনের ভিড়েও
ভীষণ একা হয়ে থেকে যায়।

হে মানুষ, একটু থামো আজ,
একটু দেখো চারপাশ—
হয়তো তোমার পাশেই কেউ
লুকিয়ে কাঁদে—খুঁজছে বিশ্বাস।

একটি কথা, একটু মমতা,
একটু ভালোবাসার হাত—
ফিরিয়ে দিতে পারে
জীবনের হারানো প্রভাত।

(2)
হাসির আড়ালে
শিক্ষিত বেকারের চোখ ভেজে,
কত হৃদয় পুড়ে হয় ছাই,
কেউ কি দেখে সেই কান্না—
কেউ কি তার খবর রাখে ভাই?

কেউ হারিয়েছে কাজের আশা,
কেউ হারিয়েছে স্বপ্ন,
কেউ সংসারের বোঝা টেনে
নিজেকেই করেছে নিঃস্ব।

সেই কান্না, সেই ব্যথা,
অভাব নামের অদৃশ্য দানব
কেড়ে নেয় কত স্বপ্নকথা।

কত রাত জেগে পড়েছিল সে,
কত স্বপ্ন ছিল চোখে,
আজও কেন যোগ্য মানুষ
অযোগ্যতার ভিড়ে—
রয়ে যায় বোবা হয়ে?

কেউ কাজ খোঁজে,
কেউ খাবার,
কেউ একটু সম্মান—
কেউ শুধু চায় একজন মানুষ,
যে বুঝবে তার অভিমান।

মৃত্যুর পরে ফুল দিও না,
বেঁচে থাকতেই ভালোবাসো;
জীবিত মানুষের আর্তনাদ শুনে
তার পাশে দাঁড়াও—তাকে হাসাও।

(3)
মৃতের কবর নীরব থাকে,
শান্ত থাকে শ্মশানঘাট—
প্রতিদিনই বাজে বুকের ভেতর
জীবিত মানুষের সর্বনাশা আর্তনাদ।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 99Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted