ইট পাথরের শহরে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ইট কাঠের স্তূপে ভরে উঠছে এ শহরের
প্রতি ইঞ্চি খালি জায়গাটুকুও।
শরীর থেকে বের হওয়া শ্বাস-প্রশ্বাস গুলো
বাঁধা পেয়ে ফিরে আসছে শরীরের কাছেই।
অন্তরের কোঠায় জন্ম নেওয়া মনের সুপ্ত বাসনাগুলো
নিমিষেয় চাপা পড়ে যাচ্ছে ইট কাঠের স্তূপের নিচে।
মনের যত সুপ্ত বাসনা হারিয়ে,
সকলেরই হৃদয় হয়ে উঠেছে পাথুরে।
পাথরের তো কোন বোধ শক্তি নেই,
তাহলে পাথুরে আত্মার আবার দরকার কি?
এইতো বেশ ভালোই যাচ্ছে সময়টুকু বয়ে
কি লাভ বল অন্যের সাথে দুঃখ, সুখের ভাগী হয়ে?
এই সমাজে আমার বলে নেই তো কিছুই আর,
এই সমাজের বুকের উপর ইট পাথরের ভার।
দিনের সাথে পাল্লাদিয়ে বাড়ছে ভারের বোঝা
এই সমাজে বাস করা আর এখন নয়তো সোজা।

0

Publication author

0
কবিতা লিখতে পড়তে ভালোবাসি।
Comments: 0Publics: 2Registration: 21-03-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।