কথা কেন, কথা বড় বেশি কথা বলে,
চলো যাই ডুব দিই শর্তহীন কাকচক্ষু জলে,
দৃষ্টি নাও,স্পর্শ নাও, কাড় ওষ্ঠ, কালির লেখনী,
কাব্য নাও, কবি নাও, নাও যত না বলা কাহিনী,
দিও শুধু তাকে,
আমার না দেখা নারী,
যে কখনো দেখেনি আমাকে !
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।