ডাকচিঠি-১৯

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বলা হয়নি পুরুষের হৃদয় কতটা প্রসারিত
সেখানে কতই সুন্দর ফসলের চাষ হয় বারোমাস
শুধুই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে বিরহ
অন্ধকারের শ্রেয়সীর সাথে যুক্ত।

অলিন্দ যুদ্ধ চোখের পাতায়
কাটেনি বহু রাত উদাসীন ভাবনায়
শুধু তোমাকে না দেখার অসুখ
আমাকে নিঃসঙ্গ করে দেয় অবিরত।

নিষিক্ত পথের নির্যাতন হতে
স্থির মানুষের নিলাম অভিমান
বিদ্রোহী আত্মার বিতৃষ্ণা ক্ষতে
আমি অপেক্ষায় থাকি বিধেয়।

তোমাকে ফিরিয়ে দিলাম
তর্ক – বিতর্কের নিয়মে
জানি আর কখনও হবে না দেখা
বিধিলিপির বানানো রাশিচক্রে।
তুমি বিদুষী নারীর দীর্ঘতম প্রস্থানে
আমি অসহায় জোড়হীন চোখ
ত্যক্ত মরুভূমির নিস্তব্ধ নীড়ে
নীহারিকা হয়ে নুয়ে পড়ি বুকের মাঝে।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।